বিজেপির বনধ ঘিরে বিধ্বংসী চেহারা শিলিগুড়ি শহরে - The News Lion

বিজেপির বনধ ঘিরে বিধ্বংসী চেহারা শিলিগুড়ি শহরে




দি নিউজ লায়ন ;  বিজেপির বনধ ঘিরে বিধ্বংসী চেহারা শিলিগুড়ি শহরে।  শহর জুড়ে তান্ডব চালালো বিজেপি সমর্থকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পোস্টার ব্যানার ছিড়ে তাতে আগুন ধরিয়ে দেয় বিজেপি সমর্থকেরা। শিলিগুড়ি হিলকার্ট রোড এয়ারভিউ মোড়ে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি। শহরের এয়ার ভিউ মোড়ে বেলা ১১টা নাগাদ পরিকল্পনার মাফিক অশান্তির ছক এঁটে ধর্ণায় বসেন বিজেপি সমর্থকেরা। 


দুপুর ১২.৩৫নাগাদ সমর্থকদের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি  প্রকল্পের ব্যানার ছিড়ে তাতে আগুন ধরিয়ে দেয় বিজেপি।বিজেপির নেতাদের আক্রোশ গিয়ে পড়ে সরকারি বাস, রাস্তায় থাকা যাত্রীদের ওপর। রাস্তায় যাতায়াত কারী সমস্ত যানবাহন আটকে দেয় বিজেপি সমর্থকেরা।  সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পরে বিভিন্ন জেলার দূরপাল্লার বাস। ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন  যাত্রীদের পাশাপাশি পথচারীরা। 


পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীদের আটক করে। ঘটনার প্রতিবাদে  পাল্টা রাজপথে নামে তৃনমূল। দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারের নেতৃত্বে তৃনমূল কর্মী যুবরা রাস্তায় নেমে যানবাহন চলাচল স্বাভাবিক করতে লাগে। এতেও তৃনমূল কর্মীদের  বাধা দিতে আসে বিজেপি কর্মীরা। 


তৃণমূলের তরফে শহরকে মানুষকে আতঙ্ক মুক্ত করে স্বাভাবিক ছন্দে ফেরাতে হিলকার্ড ধরে মিছিল করে যানবাহন চলাচল সচল করা হয়। দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান ভোটার লিস্টের সংশোধনের কাজ চলছিল। তার মাঝে শহরে এভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কয়েকটি গুন্ডা সরকারি পোস্টার জ্বালিয়ে দেয়। এই ধরনের গুন্ডারাজ শিলিগুড়ি কখনও দেখেনি। গেরুয়া শিবিরের এই গুন্ডা রাজ চলবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.